কলাপাড়ায় সৎ ভাইয়ের বি’রু’দ্ধে জমি ও কবরস্থান দ-খল সহ গাছপালা কে’টে ফেলার অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় সৎ ভাইয়ের বি’রু’দ্ধে জমি ও কবরস্থান দ-খল সহ গাছপালা কে’টে ফেলার অভিযোগ

কলাপাড়ায় সৎ ভাইয়ের বি’রু’দ্ধে জমি ও কবরস্থান দ-খল সহ গাছপালা কে’টে ফেলার অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে জোরপূর্বক জমি ও পারিবারিক কবরস্থান দখল, গাছপালা কেটে ফেলা এবং মারধরের অভিযোগ করেছেন মো. আবু জাফর। তিনি জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে তার সৎ ভাই বেল্লাল তালুকদার এসব অনিয়ম করছেন। এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছোট বালিয়াতলী গ্রামের মরহুম হাজী মোক্তার হোসেন তালুকদারের ছেলে মো. আবু জাফরের সাথে তার সৎ ভাই বেল্লাল তালুকদারের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। উভয়পক্ষ বালিয়াতলী মৌজার জেএল নম্বর ১৮, এসএ খতিয়ান ৫০৪ এর জমির মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।

অভিযোগে বলা হয়েছে, ২৫ জুন বুধবার দুপুরে বেল্লাল তালুকদার তার স্ত্রী ও পুত্রদের নিয়ে বিরোধীয় জমিতে রোপিত চাম্বল, রেনট্রি ও কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন। এতে বাধা দিলে বেল্লাল ও তার পরিবারের সদস্যরা জাফর ও তার পুত্রবধূকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী জাফর তালুকদার অভিযোগ করেন, তারা বসতঘর থেকে বের হতে পারছেন না। বেল্লাল তালুকদার ও তার পরিবার পুকুর ও পারিবারিক কবরস্থান দখল করে রেখেছেন এবং পথ চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।

তিনি আরও জানান, বেল্লাল স্থানীয় কোনো শালিস বা মীমাংসা মানেন না এবং জোরপূর্বক পৈত্রিক সম্পত্তির পুরোটা এককভাবে ভোগ করার চেষ্টা করছেন। এতে জাফর তালুকদার ও তার পরিবার আতঙ্কে রয়েছেন।

অভিযুক্ত বেল্লাল তালুকদার তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জাফর তালুকদার নিজে গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এছাড়া জাফর বিগত দিনে আমার বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!