শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নের মেলা

কলাপাড়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নের মেলা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন “স্বপ্নের মেলা”।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীচকাটা গ্রামে এই মেলার আয়োজন করা হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গঠিত স্বপ্নসারথি দলের ২৪তম সেশনের অংশ হিসেবে কিশোরীদের স্বপ্ন নিয়ে এই আয়োজন হয়।

মেলার সেশন পরিচালনা করেন ব্র্যাকের অফিসার সেলপ রিপন চন্দ্র দাস।

মেলায় অংশগ্রহণকারী কিশোরীরা তাদের ভবিষ্যতের স্বপ্ন-ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, পাইলট হওয়ার আকাঙ্ক্ষা-গল্প, চিত্র ও সাজসজ্জার মাধ্যমে উপস্থাপন করে। তারা তিনটি দলে ভাগ হয়ে তিনটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়।

স্টল ঘুরে তারা একে অপরের স্বপ্ন দেখে, মতবিনিময় করে এবং অনুপ্রাণিত হয়। আয়োজকরা জানান, এমন উদ্যোগ কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়নে উৎসাহ জোগায়।

জানা গেছে, জুন মাস জুড়ে কলাপাড়া উপজেলার ১০টি গ্রামে এ ধরনের স্বপ্নের মেলা বাস্তবায়ন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!