পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ফুটপাত নেই, আছে শুধুই জঙ্গল | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ফুটপাত নেই, আছে শুধুই জঙ্গল

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ফুটপাত নেই, আছে শুধুই জঙ্গল

আমতলী প্রতিনিধিঃ ভ্রমণ পিপাসু ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ‌্যম ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। এ সড়কে ফুটপাতের চিহ্নমাত্রও নেই। পথচারীদের নিরাপদ চলাচলের ফুটপাত এখন জঙ্গল আর আগাছায় ভরা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত এ জঙ্গল ও আগাছা দুর করে মানুষের চলাচলের পথ সুগম করে দেওয়ার দাবী স্থানীয়দের।

জানাগেছে, ভ্রমন পিপাসু ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের চলাচলের জন‌্য ২০০৭ সালে সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক নির্মাণ করেন। গত ১৮ বছরে এ সড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ‌্যম হয়ে ওঠেছে। সড়ক নির্মাণ কালে সড়ক ও জনপথ বিভাগ সাধারণ মানুষের চলাচলের জন‌্য সড়কের পাশে তিন ফুট করে ফুটপাত করে দেয়। ২০২২ সালে ২৫ জুন পদ্মা সেতু খুলে দেয়ার পর এ সড়কটি আরো জন গুরুত্বপুর্ণ হয়ে ওঠে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। কিন্তু সড়ক জনপথ বিভাগ সড়ক নির্মাণের পর থেকেই ফুটপাতের প্রতি দৃষ্টি দেয়নি। ওই ফুটপাত এখন বনজঙ্গলে পরিনত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুপাশে অবস্থিত ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে চলাচলের পথ। কোথাও কোথাও দেখা যাচ্ছে, ছোট-বড় গাছগাছালি । বিশেষ করে আমতলী উপজেলার শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের ফুটপাতের পরিস্থিতি খুবই ভয়াবহ। ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার না করায় বনজঙ্গলে পরিনত হয়েছে। ফলে পথচারীদের মুল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে। এছাড়া বর্ষাকালে যানবাহন চলাচলেও সমস্যা হয়।

স্থানীয়দের দাবি, পরিকল্পনা নয়, এখনই প্রয়োজন দ্রুত বাস্তব পদক্ষেপ। প্রতিদিনই এই সড়ক দিয়ে লাখো মানুষ চলাচল করছে। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ফুটপাত ব্যবহারযোগ্য না থাকায় পথচারীরা চরম দুর্ভোগে পড়ছে। দ্রুত জঙ্গল ও আগাছা পরিষ্কার করে ফুটপাত পুনরুদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই নজর দেওয়া জরুরি।

স্থানীয় পথচারী নাজমুল ইসলাম বলেন, “রাস্তার পাশে হাঁটার কোনো উপায় নেই। বাধ্য হয়ে আমাদের মূল রাস্তায় নামতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে।

আমতলী সরকারি কলেজের ছাত্রী তামান্না সুলতানা বলেন, কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে হাঁটতে গেলে দুর্ঘটনার ভয় থাকে, পোশাক নষ্ট হয়। অনেক সময় সাপ কিংবা বিষাক্ত পোকামাকড়ের ভয়ও থাকে। তাই বাধ‌্য হয়ে মুল সড়ক দিয়ে হাটতে হয়।

আমতলী বাজারের ব্যবসায়ী মিলন হোসেন বলেন, জঙ্গল পরিষ্কার করে চলাচলের উপযোগী ফুটপাত ফিরিয়ে আনতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মোটর সাইকেল চালক শাহ আলম তালুকদার বলেন, সড়কের দু্ই পাশ ঝোপ-ঝাড়ে ভরে গেছে। গাড়ী চালাতে খুব্ই সমস‌্যা হয়।

তুহিন পরিবহন চালক সাদ্দাম মিয়া বলেন, গাড়ী পাশাপাশি ক্রোস করতে গেলে ফুটপাত হয়ে যেতে হয়। ওই সময় বন-জঙ্গলের কারলেন ফুটপাত কিনা বুঝা মুশকিল । ঝোপঝাড় পরিস্কার থাকলে ঝুঁকি থাকে না।

এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, ফুটপাতের অবস্থা সম্পর্কে আমি অবগত। অল্প দিনের মধ্যেই সড়কের দুইপাশের বন-জঙ্গল পরিষ্কার করে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করে দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!