আমতলীতে বিয়ের প্রলোভনে ধ’র্ষ’ণ;বিয়ে করতে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মীর আ-ত্ম/হ/ত্যা! | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন
আমতলীতে বিয়ের প্রলোভনে ধ’র্ষ’ণ;বিয়ে করতে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মীর আ-ত্ম/হ/ত্যা!

আমতলীতে বিয়ের প্রলোভনে ধ’র্ষ’ণ;বিয়ে করতে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মীর আ-ত্ম/হ/ত্যা!

আমতলী প্রতিনিধিঃ বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক রাকিব চৌকিদার (১৯) প্রেমিকা গার্মেন্টস কর্মীকে (১৮) একাধিক ধর্ষণ করেছে। বিয়ে করতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে আ/ত্ম/হ/ত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গার্মেন্টস কর্মীর বাবা এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামের জাকির চৌকিদারের ছেলে রাকিব চৌকিদার প্রতিবেশী কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। তার যন্ত্রনা সইতে না পেয়ে ওই কলেজ ছাত্রী ঢাকায় চলে যায়। ওইখানে সে একটি পোশাক কারখানায় চাকুরী নেয়। গত দের বছর ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। কিন্তু রাকিবের যন্ত্রনা থেকে সে রক্ষা পায়নি। এক পর্যায় তাদের মধ্যে প্রেম হয়। গার্মেন্টেস কর্মীর বাবার অভিযোগ রাকিব চৌকিদার তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। গত মার্চ মাসে রাকিব বিয়ের আশ্বাস দিয়ে চাকুরী ছেড়ে তার মেয়েকে বাড়ীতে আনেন। কিন্তু গত তিন মাস পেরিয়ে গেলেও রাকিব তাকে বিয়ে করেনি। মঙ্গলবার সকালে রাকিব ফোনে তাকে (গার্মেন্টস কর্মী) বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে ভেঙ্গে সে পরে। ওইদিন দিন রাত ৮ টার দিকে সে ঘরের আড়ার সঙ্গে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থল উপস্থিত হয়েছেন। এ ঘটনার পরপর প্রেমিক রাকিব চৌকিদারসহ তার পরিবারের লোকজন পালিয়েছে।

গার্মেন্টস কর্মীর বাবার অভিযোগ, বিয়ে প্রলোভন দেখিয়ে তার মেয়েকে একাধিকবার রাকিব চৌকিদার ধর্ষণ করেছে। এখন আমার মেয়েকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে আমার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, রাকিবের পরিবারকে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা উল্টো আমার মেয়েকে অপবাধ দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!