বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন
বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা, পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

এছাড়াও উপজেলার চারটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নেতারা তাদের ইউনিটের কর্মকাণ্ড, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন,”সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মূল্যায়ন করেই বিএনপিকে আরও সংগঠিত করতে হবে। আগামী দিনগুলোর আন্দোলন-সংগ্রামে মাঠের নেতৃত্বই হবে মূল চালিকা শক্তি।”

তিনি দলের বর্তমান রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক পুনর্গঠন এবং আন্দোলনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

সভা শেষে নেতারা ঐক্য, সততা ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!