অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সাথে কলাপাড়ার ছাত্র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সাথে কলাপাড়ার ছাত্র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সাথে কলাপাড়ার ছাত্র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে কলাপাড়া উপজেলার ছাত্র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই (বুধবার) বিকেলে কলাপাড়ায় তার ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছাত্র নেতৃবৃন্দ এ সময় ‘ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে’ কাজ করার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৪ এর সার্বিক উন্নয়ন, ছাত্র সমাজের ভূমিকা, ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা ও ইসলামী ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী জামিয়া নগর শাখার সভাপতি, কলাপাড়ার কৃতি সন্তান ছাত্রনেতা এম হাসিবুল ইসলাম, কলাপাড়ার সাবেক ছাত্রনেতা শাওন তালুকদার, উপজেলা তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ নুরুল আমিন, মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, ধানখালী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল এমএ সাইদ ইসলাম সহ আরও অনেকে।

ছাত্র নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান নির্বাচিত হলে পটুয়াখালী-৪ আসন হবে উন্নয়নের রোল মডেল, এবং ইসলামী মূল্যবোধে পরিচালিত একটি আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!