বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ
আমতলীতে পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান বিদুৎস্পৃষ্ট হয়ে নি’হ’ত

আমতলীতে পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান বিদুৎস্পৃষ্ট হয়ে নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ আমতলী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান কাজী বায়েজিদ হোসন আকাশ ট্রান্সফরমা স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায়।

জানাগেছে, বরিশাল বিমান বন্দর থানার তহুতপুর গ্রামের কাজী বাকের হোসেনের ছেলে কাজী বায়েজিদ হোসেন আকাশ আমতলী পল্লী বিদ্যুৎ অফিসে জোনাল কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের একটি ট্রান্সফরমা স্থাপন করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় ও তার সহকারীরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক মৃত্যু ঘোষনা করেন। রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, কাজী বায়েজিদ হোসন আকাশকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমিন হোসেন সেরনিয়াবাত বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের জিএম মোহাম্মদ আবুল কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখছি কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন?

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!