গলাচিপায় মাছধরার ট্রলারে আ-গু’নে পু-ড়ে অ’গ্নিদ-গ্ধ-৫ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
গলাচিপায় মাছধরার ট্রলারে আ-গু’নে পু-ড়ে অ’গ্নিদ-গ্ধ-৫

গলাচিপায় মাছধরার ট্রলারে আ-গু’নে পু-ড়ে অ’গ্নিদ-গ্ধ-৫

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন নদীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডারের লিংকেজ থেকে আগুন লেগে ৫ জন জেলে দগ্ধ হয়েছে। ১১জুলাই, শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা আবু সাইদ চৌধুরী জানান, জুম’আ নামাজের পর চিৎকার শুনে তিনি ছুটে যান এবং আহতদেরকে সম্মিলিতভাবে উদ্ধার করে। তিনি আরো জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন নদীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডারের লিংকেজ থেকে আগুন লেগে ৫ জন জেলে দগ্ধ হয়েছে।

১১জুলাই, শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দা আবু সাইদ চৌধুরী জানান, জুম’আ নামাজের পর চিৎকার শুনে তিনি ছুটে যান এবং আহতদেরকে সম্মিলিতভাবে উদ্ধার করে।

তিনি আরো জানান, ট্রলারে দুপুরের খাবার রান্না চলছিল। সিলিন্ডার ও চুলার সংযোগ পাইপের লিংকেজ থেকে গ্যাস বের হয়ে ট্রলারের ছাউনির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে সবাই দগ্ধ হয়।

স্থানীয় গ্রাম পুলিশ মিরাজ জানান,তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দগ্ধরা হলেন, পানপট্টি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জিহাদ মিয়া (১৮) পিতা. খোরশেদ, জিহাদ (১৯) নিজাম চৌকিদার, শাকিল (১৭) পিতা. রিপন এবং পানপট্টি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা রাকিব (২৭) পিতা. শাহজাহান, নবীন (২৫) পিতা. সোহরাব মোল্লা। এদের মধ্যে জিহাদ মিয়া ও জিহাদ এর অবস্থা আশঙ্কাজনক।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমি তাদের খোঁজ রাখছি। যারা আহত হয়েছেন তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!