কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই ২০২৫) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক এবং সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ।

সভায় বক্তারা বিএনপির ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়ানো, ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে প্রস্তুতি গ্রহণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির ঝুনু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্তর্গত বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভা শেষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার আপন নিউজ কে জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!