কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত আটটায় প্রেসক্লাব’র ইঞ্জিঃ তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠিত কমিটির সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু (প্রথম আলো), সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (দৈনিক বাংলাদেশ বানী) ও সাধারণ সম্পাদক অমল মুখার্জী (দৈনিক যুগান্তর)।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন টুকু (দৈনিক চৌকস) অর্থ সম্পাদক মো শরিফুল হক শাহীন (দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক মো জসীম পারভেজ (দৈনিক কালের কন্ঠ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো নুরুল কবির ঝুনু (আমাদের বরিশাল), ১ নং সদস্য শামসুল আলম (দৈনিক রুপান্তর), ২ নং সদস্য মো হুমায়ুন কবির (দৈনিক পরিবর্তন), ৩ নং সদস্য মোহসীন পারভেজ (দৈনিক ইত্তেফাক) ও ৪ নং সদস্য মো এনামুল হক (দৈনিক মতবাদ)।

নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আলহাজ্ব মো.মনিরুজ্জামান মনির, উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেড, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ, কলাপাড়া পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কলাপাড়া নাগরিক সমাজ, বাউল সংঘ ও আমরা কলাপাড়াবাসীসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!