আমতলীতে সড়ক দুর্ঘটনায় সান কোম্পানীর সেলসম্যান নি’হ’ত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
আমতলীতে সড়ক দুর্ঘটনায় সান কোম্পানীর সেলসম্যান নি’হ’ত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় সান কোম্পানীর সেলসম্যান নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ আমতলী-পটুয়াখালী মহাসড়কে গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপের চাপায় মোটর সাইকেল চালক সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে চুনাখালী সেতুতে।

জানাগেছে, সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু পটুয়াখালী থেকে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী সেতুতে একটি মাহেন্দ্রকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতেই পড়ে যায়। এ সময় পটুয়াখালীগামী গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপ মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু মারা যায়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষনা করেছেন। নিহত হিমাদ্রী কুন্ডুর বাড়ী নওগা জেলার নওগা সদর উপজেলার পাড় নওগা গ্রামে। তার বাবার নাম অভিজিৎ কুন্ডু।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোটর সাইকেলটি একটি মাহেন্দ্র গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর পড়ে যায়। ওই সময়ে পটুয়াখালীগামী একটি গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপ পড়ে যাওয়া মোটর সাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, মোটর সাইকেল চালককে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার স্বজনরা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!