কলাপাড়ায় ডাকাতি অভিযোগ: লুটে নেয় প্রায় ২৪ লাখ টাকার মালামাল | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
কলাপাড়ায় ডাকাতি অভিযোগ: লুটে নেয় প্রায় ২৪ লাখ টাকার মালামাল

কলাপাড়ায় ডাকাতি অভিযোগ: লুটে নেয় প্রায় ২৪ লাখ টাকার মালামাল

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলীতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত (১৩ জুলাই রাত থেকে ১৪ জুলাই ভোররাত পর্যন্ত) সময়ের মধ্যে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সুনাম আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম সুনাম তার স্ত্রী, মা, বোন এবং দুই ভাগ্নিকে নিয়ে নিজ বাসভবনে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। নিশাত তাবাসসুম গত দুই মাস আগে আমেরিকা থেকে দেশে ফিরেছেন।

রাতের নিরবতাকে ভেঙে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত দক্ষিণ পাশের লোহার গ্রিল ভেঙে বাসায় প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে।

ডাকাত দল ঘরের আলমারি ও সুকেজ তছনছ করে ১৩ ভরি ৫ আনা স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। লুণ্ঠিত মালামালের মোট মূল্য আনুমানিক ২৪ লাখ ২৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

ডাকাতদের মধ্যে কেউ শর্ট প্যান্ট, কেউ ট্রাউজার ও বিভিন্ন রঙের টি-শার্ট পরিহিত ছিল। তারা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ঘটনাটি ঘটিয়ে ডাকাতরা ঘরের সামনের দরজা খুলে দক্ষিণ দিকে পায়ে হেঁটে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম সহ পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে থানার ওসি মোঃ জুয়েল ইসলাম এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!