কলাপাড়ায় ডা’কা’তি অভিযোগ: লু’টে নেয় প্রায় ২৪ লাখ টাকার মালামাল | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ায় ডা’কা’তি অভিযোগ: লু’টে নেয় প্রায় ২৪ লাখ টাকার মালামাল

কলাপাড়ায় ডা’কা’তি অভিযোগ: লু’টে নেয় প্রায় ২৪ লাখ টাকার মালামাল

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলীতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত (১৩ জুলাই রাত থেকে ১৪ জুলাই ভোররাত পর্যন্ত) সময়ের মধ্যে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সুনাম আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম সুনাম তার স্ত্রী, মা, বোন এবং দুই ভাগ্নিকে নিয়ে নিজ বাসভবনে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। নিশাত তাবাসসুম গত দুই মাস আগে আমেরিকা থেকে দেশে ফিরেছেন।

রাতের নিরবতাকে ভেঙে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত দক্ষিণ পাশের লোহার গ্রিল ভেঙে বাসায় প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে।

ডাকাত দল ঘরের আলমারি ও সুকেজ তছনছ করে ১৩ ভরি ৫ আনা স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। লুণ্ঠিত মালামালের মোট মূল্য আনুমানিক ২৪ লাখ ২৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

ডাকাতদের মধ্যে কেউ শর্ট প্যান্ট, কেউ ট্রাউজার ও বিভিন্ন রঙের টি-শার্ট পরিহিত ছিল। তারা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ঘটনাটি ঘটিয়ে ডাকাতরা ঘরের সামনের দরজা খুলে দক্ষিণ দিকে পায়ে হেঁটে পালিয়ে যায়।

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে থানার ওসি মোঃ জুয়েল ইসলাম এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!