রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

আপন নিউজ ডেস্কঃ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন হাসান রুম্মান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!