কলাপাড়ায় চাঁ’দা’বা’জি ও হ-ত্যার হু’ম’কি’র অভিযোগ এক নারীর: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় চাঁ’দা’বা’জি ও হ-ত্যার হু’ম’কি’র অভিযোগ এক নারীর: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

কলাপাড়ায় চাঁ’দা’বা’জি ও হ-ত্যার হু’ম’কি’র অভিযোগ এক নারীর: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগম চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানান, পায়রা বন্দর কর্তৃক বসতবাড়ি ও জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণের টাকা উত্তোলনের সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে চাঁদা দিতে চাপ দেয়। লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামের শাহাদত তালুকদার ও দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মোস্তাফিজুর রহমানসহ ৫-৬ জন সন্ত্রাসী ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মনিরা বেগম ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, তার ছেলে মোঃ এনামুল হকের কাছ থেকেও এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদত তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ এড়িয়ে যান।

মনিরা বেগম দাবি করেন, চান্দুপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবার একই ধরনের হয়রানির শিকার হলেও তারা ভয়ে মুখ খুলতে পারছে না। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!