কলাপাড়ায় ডা’কা’তিকালে ন’ব’বধূকে ধ’র্ষ’ণ: গ্রে’প্তা’র-২, চ’ক্রটি চি’হ্নি’ত করতে মাঠে পুলিশ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
কলাপাড়ায় ডা’কা’তিকালে ন’ব’বধূকে ধ’র্ষ’ণ: গ্রে’প্তা’র-২, চ’ক্রটি চি’হ্নি’ত করতে মাঠে পুলিশ

কলাপাড়ায় ডা’কা’তিকালে ন’ব’বধূকে ধ’র্ষ’ণ: গ্রে’প্তা’র-২, চ’ক্রটি চি’হ্নি’ত করতে মাঠে পুলিশ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ডাকাতিকালে আমেরিকা প্রবাসীর নববধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় শাকিল (২৫) ও রাসেল (২২) নামের দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ওই রাতেই থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বাড়িতে ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করা হয়। পরে চাবি নিয়ে আলমারি ও সুকেস খুলে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয় ডাকাতরা। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।

জানা যায়, গত মে মাসে আমেরিকা প্রবাসী সিলেটের বাসিন্দা ওই তরুণীকে কলাপাড়ার ওই শিক্ষক বিয়ে করেন। বিয়ের আড়াই মাসের মাথায় এমন ভয়াবহ ঘটনায় পরিবার শোকাহত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা ও কলাপাড়ার শিক্ষক সমাজ।

স্থানীয়রা জানিয়েছেন, পশ্চিম বাদুরতলী গ্রামে একটি মাদকসেবী ও বখাটে চক্র দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই চক্রটির সঙ্গে বহিরাগত ভাড়াটে ডাকাতদের যোগসাজশেই এ নৃশংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, “ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!