গোপালগঞ্জে হা’ম’লা’র প্র’তি’বা’দে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
গোপালগঞ্জে হা’ম’লা’র প্র’তি’বা’দে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে হা’ম’লা’র প্র’তি’বা’দে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আমতলী প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে আগুণ ধরিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন আমতলী উপজেলার ছাত্র প্রতিনিধিরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধিরা একে স্কুল চৌরাস্তা এলাকায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তবে সাড়ে ছয়টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে দেখা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি ফাতিমা তুজ জোহরা মৈতি, বায়জিদ, বেল্লাল, মুসতারিন, ফরহাদ, ফারদিন, তানভির, নির্জনা, অনন্য ছাত্ররা পটুয়াখালী -কুয়াকাটা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। এসময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভে করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, শান্তিপূর্ণ ভাবে এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!