রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় ম’রদে’হ উ’দ্ধা’রে’র ৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রে’প্তা’র-২

কুয়াকাটায় ম’রদে’হ উ’দ্ধা’রে’র ৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রে’প্তা’র-২

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর মো. সবুজ হাওলাদার (২৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ৮ ঘণ্টার মধ্যেই হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন লালচান (২৪) ও বেল্লাল (২৮)। এদের স্বীকারোক্তী মতে নিহত সবুজ হাওলাদারের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। আজ, শনিবার বিকেলে মহিপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংএ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবরের ভিত্তিতে গতকাল বিকেলে পশ্চিম কুয়াকাটার বাড়ির পাশের জঙ্গল থেকে সবুজ হাওলাদারের পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে প্রথমে লালচানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে লালচান। লালচান জানান, নিহতের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। মোবাইল গেম আড্ডার সূত্র ধরে নিহত সবুজ, আটক লাল চান ও বেল্লাল একসঙ্গে চলাচল করতেন।

হত্যার পেছনে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ এবং একটি মোবাইল ভিডিও ছিল মূল কারণ। ঘটনার রাতে পৌনে নয়টায় সবুজ হাওলাদার আসামি লাল চাঁনের মোবাইল দিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং পরে নিজের মোবাইল দিয়ে লাল চাঁনের শরীরের ভিডিও ধারণ করে। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। একই সময় অপর অভিযুক্ত মো. বেল্লাল ঘটনাস্থলে এসে যোগ দেয়।

পুলিশ আরও জানায়, পরিকল্পিতভাবে রাত সোয়া ১ টায় সবুজ হাওলাদারকে পাশের নির্জন স্থানে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ লতাপাতা দিয়ে ঢেকে রেখে সটকে যায়। লাল চাঁনের স্বীকারোক্তি অনুযায়ী, অপর আসামি বেল্লালকেও একই দিন সকাল সাড়ে ৬টা গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা উভয়েই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এঘটনায় মহিপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!