বিএনপি ক্ষমতায় এলে দেশে পরিকল্পিত উন্নয়ন হবে, বেকারত্ব কমিয়ে আনা হবে-মোশাররফ হোসেন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
বিএনপি ক্ষমতায় এলে দেশে পরিকল্পিত উন্নয়ন হবে, বেকারত্ব কমিয়ে আনা হবে-মোশাররফ হোসেন

বিএনপি ক্ষমতায় এলে দেশে পরিকল্পিত উন্নয়ন হবে, বেকারত্ব কমিয়ে আনা হবে-মোশাররফ হোসেন

আপন নিউজ ডেস্কঃ নতুন কোন বৃদ্ধি না করে কলাপাড়া পৌরসভায় ২৫ কোটি ৯৯ লাং টাকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

কলাপাড়া পৌরসভার আয়োজনে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কমিটির সহসভাপতি জেড এম কাওসার, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকা। উন্নয়ন কাজে বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকা। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ কোটি টাকা, নগর উন্নয়ন প্রকল্পে ৫ কোটি টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বর্তমানে দেশের বেকারত্ব বেড়েছে। বিদেশি সহায়তা বন্ধ হয়ে গেছে। ৭০ টিরও বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। আগামীতে বিএনপি সরকার এলে এ পরিস্থিতি থাকবে না। মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বেকারত্ব দূর হবে এবং দেশে পরিকল্পিত উন্নয়ন হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!