কলাপাড়ায় চাঁ’দা’বা’জি-প্র’তা’র’ণা মা’ম’লা’য় শাহাদত ও মোস্তাফিজ গ্রে’ফ’তা’র | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় চাঁ’দা’বা’জি-প্র’তা’র’ণা মা’ম’লা’য় শাহাদত ও মোস্তাফিজ গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় চাঁ’দা’বা’জি-প্র’তা’র’ণা মা’ম’লা’য় শাহাদত ও মোস্তাফিজ গ্রে’ফ’তা’র

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ার উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় চাঁদাবাজি ও প্রতারণার মামলায় শাহাদত তালুকদার ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২১ জুলাই) রাতে পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির এসআই মোঃ জহুরুল ইসলাম জানান, চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আদালতে সোপর্দের পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

জানা যায়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ তোলার সময় স্থানীয় একটি চক্র মনিরা বেগমের কাছে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

ঘটনার পর ২০ জুলাই এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন করে দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের বিরুদ্ধে প্রতিকার চান। গ্রেফতারকৃতরা পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখার দালাল হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত বলেও অভিযোগ রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!