গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিচার্ডের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিচার্ডের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিচার্ডের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের ঢল

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এর গলাচিপা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান রিচার্ড (৪৩) সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার স্থায়ী বাসিন্দা ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমানের একমাত্র সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

মুশফিকুর রহমান রিচার্ড গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি গলাচিপা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গলাচিপা ক্রিকেট অঙ্গনের ছিলেন সংগঠক ও প্রাণ পুরুষ।

সোমবার রাত ১১ টায় ঢাকার সেগুন বাগিচায় মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে তার মায়ের পাশে তাকে সমাহিত করা হয়েছে।

তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, গলাচিপা প্রেস ক্লাব, পটুয়াখালী জেলা বিএনপি, গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, গলাচিপা বণিক সমিতি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দশমিনা, রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!