কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দাওয়ের কো’পে যুবক গু’রু’ত’র জ’খ’ম, বরিশালে রেফার | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দাওয়ের কো’পে যুবক গু’রু’ত’র জ’খ’ম, বরিশালে রেফার

কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দাওয়ের কো’পে যুবক গু’রু’ত’র জ’খ’ম, বরিশালে রেফার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়ন মিয়া (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে ভিকটিমের বাড়ির পাশে একটি ডোবায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মিয়ার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী আমির হাওলাদারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন আনোয়ার হোসেন ও তার ছেলে নয়ন মিয়া নিজ বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিলেন। এ সময় আমির হাওলাদারের ছেলে রিমন (২২) দলীয় লোকজনসহ সেখানে এসে নয়ন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকালে রিমনের হাতে থাকা ধারালো বগি দাও দিয়ে নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তার বাম হাত ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

নয়ন মিয়াকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!