বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩
কলাপাড়ায় লালুয়া বিএনপির সভাপতির পদ স্থগিত, ভারপ্রাপ্ত সভাপতি খালেক তালুকদার

কলাপাড়ায় লালুয়া বিএনপির সভাপতির পদ স্থগিত, ভারপ্রাপ্ত সভাপতি খালেক তালুকদার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান (চুন্নু) স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস নোটে বলা হয়, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এবং দলীয় নীতিমালার প্রতি অবহেলা প্রদর্শনের কারণে এই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। একই দিনে আর এক প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আব্দুল খালেক তালুকদারকে দলকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং গতিশীল করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!