কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি
কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত: নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে চাকামইয়া ইউনিয়নে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার আয়োজন করে কলাপাড়া উপজেলা বিএনপির অধীন চাকামইয়া ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন মানিক এবং সঞ্চালনায় ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার।

সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টিম সদস্য মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য মোঃ নুরুল কবির ঝুনু, এবং প্রচার সম্পাদক ও চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সদস্য নার্গিস আক্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আঃ সালাম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য মোঃ মামুন শিকদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল‌ ও যুব বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার।

বক্তারা তাঁদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!