কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ’দ্ধা’র ৯ জেলে, এখনও নি’খোঁ’জ ৬ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি
কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ’দ্ধা’র ৯ জেলে, এখনও নি’খোঁ’জ ৬

কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ’দ্ধা’র ৯ জেলে, এখনও নি’খোঁ’জ ৬

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ৯ জনকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা হলেন-লালুয়ার সাগর (২২), নোয়াখালীর হারুন (৪৫), লালুয়ার সাগর (৩৩), লালুয়ার রাজিব (২৫), লালুয়ার ইব্রাহিম (২৬), আমতলীর মহিষকাটা এলাকার রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), লালুয়ার রাহাত (৩৩), ও লালুয়ার হারুন (২৭)।

তাদের মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন।

তবে এখনো নিখোঁজ রয়েছেন মিঠাগঞ্জের ইদ্রিস, কালাম, নজরুল, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন।

জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, “বুধবার সকালে আমরা ১৫ জন জেলে একটি ট্রলারে করে গভীর সাগরে যাই। হঠাৎ ঝড়ো বাতাসে আমাদের মাছ ধরা বোট ডুবে যায়। অনেক কষ্টে আমরা লাইফ জ্যাকেট ও ভাঙা ফ্লোট ধরে ছয়দিন সাগরে ভেসে থাকি। অবশেষে এক ট্রলারের মাধ্যমে আমাদের উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!