কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ’দ্ধা’র ১০ জেলে, এখনও নি’খোঁ’জ-৫ | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ’দ্ধা’র ১০ জেলে, এখনও নি’খোঁ’জ-৫

কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উ’দ্ধা’র ১০ জেলে, এখনও নি’খোঁ’জ-৫

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা হলেন-লালুয়ার সাগর (২২), নোয়াখালীর হারুন (৪৫), লালুয়ার সাগর (৩৩), লালুয়ার রাজিব (২৫), লালুয়ার ইব্রাহিম (২৬), আমতলীর মহিষকাটা এলাকার রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), লালুয়ার রাহাত (৩৩), লালুয়ার হারুন (২৭) ও বালিয়াতলীর হাসান (৩০)।

তাদের মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন।

তবে এখনো নিখোঁজ রয়েছেন মিঠাগঞ্জের ইদ্রিস, কালাম, নজরুল, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন।

জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, “বুধবার সকালে আমরা ১৫ জন জেলে একটি ট্রলারে করে গভীর সাগরে যাই। হঠাৎ ঝড়ো বাতাসে আমাদের মাছ ধরা বোট ডুবে যায়। অনেক কষ্টে আমরা লাইফ জ্যাকেট ও ভাঙা ফ্লোট ধরে ছয়দিন সাগরে ভেসে থাকি। অবশেষে এক ট্রলারের মাধ্যমে আমাদের উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!