কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি
কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন, সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক এক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।

কর্মশালার শুরুতেই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের মূল লক্ষ্য ও ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন আজিজুল ইসলাম আজিজ। এছাড়া, জলবায়ু সংবেদনশীল রোগ ও দুর্যোগকালীন জরুরি চিকিৎসা সেবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা. মালেক মিয়া, ডা. শরীফ শায়লা ইসলাম, ডা. কামরুন নাহার মিলি ও ডা. ববি মালাকার।

ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান অতিথি ডা. শংকর প্রসাদ অধিকারী।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক-এর প্রোগ্রাম অফিসার আবু দাউদ, ফিল্ড অর্গানাইজার রাজিয়া আক্তার, স্বাস্থ্যকর্মী মনজিলা আক্তার ও বিথীকা রাণী।

এই কর্মশালার মাধ্যমে দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!