আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রে’প্তা’র | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রে’প্তা’র

আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ গ্রে’প্তা’র

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল-হাসান আরিফকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, অ্যাড. আরিফ উল-হাসান আরিফ গত এক যুগ ধরে আমতলী পৌর যুবলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও আরিফ তার পক্ষে উপজেলা শহর ও ঢাকায় লিফলেট বিতরন করেছেন এমন অভিযোগ পুলিশের। গত ৫ আগষ্টের পরে ঢাকার (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় আরিফকে আসামী করা হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে আমতলী থানা পুলিশ অ্যাড. আরিফ-উল হাসান আরিফকে শহরের উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে ওই মামলায় গ্রেপ্তার করেছেন। ওইদিন বিকেলেই পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাকে বরগুনা জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল-হাসান আরিফকে ঢাকার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) মোঃ আনোয়ার হোসেন বলেন, পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল-হাসান আরিফকে বিচারকের নির্দেশে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!