স্বামীর কাছে যাওয়া হলো না কলাপাড়ার মেয়ে মুন্নির, বোরাক অটো থেকে ছিটকে প’ড়ে মৃ’ত্যু – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
স্বামীর কাছে যাওয়া হলো না কলাপাড়ার মেয়ে মুন্নির, বোরাক অটো থেকে ছিটকে প’ড়ে মৃ’ত্যু

স্বামীর কাছে যাওয়া হলো না কলাপাড়ার মেয়ে মুন্নির, বোরাক অটো থেকে ছিটকে প’ড়ে মৃ’ত্যু

আমতলী প্রতিনিধিঃ ব্যাটারী চালিত বোরাক অটো গাড়ী থেকে গৃহবধু মুন্নি আক্তার আসমা (৩৫) সড়কে ছিকটেJ পড়ে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে খুড়িয়ার খেয়াঘাট-নোমোরহাট আঞ্চলিক সড়কের বিশ্বাসের হাট এলাকায় বুধবার সকালে।

জানাগেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট এলাকার রব্বানী খলিফার মেয়ে মুন্নি আক্তার আসমা চট্রগ্রামে স্বামী ফরিদুল ইসলামের কাছে যেতে বুধবার সকালে বাবার বাড়ী থেকে রওয়ানা দেয়। নোমরহাট থেকে তিনি ব্যাটারীচালিত বোরাক অটো গাড়ীতে উঠে। ওই গাড়ীতে আমতলী যাওয়ার পথে বিশ্বাসের হাট এলাকায় তিনি গাড়ী থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামানা তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

ব্যাটারীচালিক বোরাক অটো গাড়ীর চালক মোঃ আব্দুল আলিম বলেন, হঠাৎ চলন্তগাড়ী থেকে যাত্রী মুন্নি আক্তার আসমা সড়কে ছিটকে পড়ে যায়। এতে তিনি জ্ঞাণ হারিয়ে ফেলেন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেছেন।

বাবা রব্বানী খলিফা বলেন, মেয়ে চট্রগ্রামে থাকা জামাতার কাছে যেতে আমার বাড়ী থেকে অটোগাড়ীতে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে গাড়ী থেকে ছিটকে পড়ে জ্ঞাণ হারিয়ে ফেলেন। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত্যু ঘোষনা করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মুন্নিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, স্বজনদের দাবীর প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!