শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে শুভকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে শুভকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের জোর আলোচনা চলছে। এ সময় তৃণমূল ছাত্রদল নেতাকর্মীদের মাঝে একটাই দাবি-মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা মোঃ লোকমান শিকদার শুভকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান তারা।

বর্তমানে মোঃ লোকমান শিকদার শুভ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ একাদশ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা ইতোমধ্যে ইউনিয়নজুড়ে প্রশংসিত হয়েছে।

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, লোকমান শিকদারের নেতৃত্বে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তার প্রতি সাধারণ ছাত্রদলের যেমন আস্থা রয়েছে, তেমনি ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দেরও রয়েছে ইতিবাচক মনোভাব।

ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, “আমরা এমন একজন নেতাকে ইউনিয়ন ছাত্রদলের শীর্ষপদে দেখতে চাই, যিনি মাঠে-ঘাটে সব সময় সক্রিয় থাকেন, মিছিল-মিটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। লোকমান শিকদার শুভ ঠিক তেমন একজন নেতা।”

আগামী দিনে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনে মোঃ লোকমান শিকদার শুভ সভাপতির দায়িত্ব পেলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন নেতাকর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!