ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সভা; নির্বাচনী প্রস্তুতি নিয়ে টিমের উদ্যোগে সক্রিয় হচ্ছে ইউনিয়ন কমিটি | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সভা; নির্বাচনী প্রস্তুতি নিয়ে টিমের উদ্যোগে সক্রিয় হচ্ছে ইউনিয়ন কমিটি

ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সভা; নির্বাচনী প্রস্তুতি নিয়ে টিমের উদ্যোগে সক্রিয় হচ্ছে ইউনিয়ন কমিটি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহকে গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যবেক্ষণ টিমের উদ্যোগে শনিবার (২ আগস্ট) লালুয়া ইউনিয়নের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

সভার প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পর্যবেক্ষণ টিমের সদস্য রফিকুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার এবং লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদা।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক তালুকদার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মোঃ আলমগীর আকন, লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার, এবং লালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করা হচ্ছে। এই সভার মাধ্যমে লালুয়া ইউনিয়নে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।”

সভার শেষে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!