কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৬নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় পায়রা বন্দর এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মোঃ জাহাঙ্গীর হাওলাদারকে সভাপতি, শাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক, মোঃ জামাল খানকে সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহেল হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ কামাল মাঝিকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সিকদার, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমীন অভি, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি গাজী মোঃ রুহুল, টিয়াখালী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মাঈনুদ্দিন শরীফ, এবং ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গাজী হেমায়েত উদ্দিন প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ লিটন আকন।

এ সময় মোঃ মিরাজ শরীফ বলেন, “বিএনপির রাজনীতিকে আরও বেগবান করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশারফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!