কলাপাড়ায় চে’ত’না’না’শ’ক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু’ট | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় চে’ত’না’না’শ’ক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু’ট

কলাপাড়ায় চে’ত’না’না’শ’ক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু’ট

আপন নিউজ ডেস্ক: কলাপাড়ায় একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে রবিবার (৩ আগস্ট) দিবাগত রাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (৪৮) জানান, রাতে স্ত্রী আকলিমা বেগম (৪০), দাদি লালভানু (৮৫) এবং নানি মো. সানাউল্লাহ (২০) সহ সকলে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙায় পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন এবং দরজা ভাঙার চেষ্টা করেন। এক পর্যায়ে শহিদুল ইসলাম জেগে উঠেন এবং শরীরে প্রচণ্ড অস্বস্তি অনুভব করেন।

তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে জানালার ফাঁক দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এরপর ঘরের আলমারিতে রাখা গরু কেনার জন্য জমা রাখা নগদ দুই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!