আমতলীতে এক কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
আমতলীতে এক কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

আমতলীতে এক কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ঘোজখালী গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি এক’শ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ওসমান গনি ডাক্তার ও ক্রেতা মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে। ঘটেছে রবিবার গভীর রাতে। সোমবার তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার ঘোজখালী গ্রামের ওসমান গনি ডাক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। রবিবার রাতে আমতলী থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওসমান গনি ডাক্তার এবং ক্রেতা মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তার ঘর তল্লাশী করে এক কেজি এক’শ গ্রাম গাজা উদ্ধার করে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ সোমবার গ্রেফতারকৃত দুইজনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!