কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নি’খোঁ:জ জেলের লা’শ | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নি’খোঁ:জ জেলের লা’শ

কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নি’খোঁ:জ জেলের লা’শ

আপন নিউজ ডেস্ক: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ ধরার ট্রলার ও এক জেলের লাশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে এফবি সাগরকন্যা নামের ট্রলারটি ভেসে আসে। ট্রলারের ভেতর থেকে উদ্ধার হওয়া জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছেন জামাতা সাগর ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে নিয়ে মাছ ধরতে গিয়ে ডুবে যায় এফবি সাগরকন্যা নামের ট্রলারটি। ডুবির চার দিন পর ১০ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ১ আগস্ট মীরা বাড়ি সৈকত পয়েন্টে নজরুল ইসলাম নামের আরও এক জেলের লাশ ভেসে আসে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন জেলে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ট্রলার ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!