কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপি মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপি মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপি মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর অঙ্গসংগঠন মহিলা দলের কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, “মহিলা দলের শক্তিশালী নেতৃত্ব আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এ ধরনের সম্মেলনের বিকল্প নেই।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মহিলা বিএনপির সভানেত্রী আফরোজ সীমা এবং সাধারণ সম্পাদিকা ফারজানা রুমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।

সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের অংশ হিসেবে নতুন কমিটির নাম ঘোষণা করেন জেলা মহিলা বিএনপির সভানেত্রী আফরোজ সীমা।

কলাপাড়া উপজেলা মহিলা বিএনপির নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভানেত্রী: সালমা আক্তার লিলি, সিনিয়র সহ-সভানেত্রী নার্গিস জামান, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা শিরিন, সাংগঠনিক সম্পাদক: ফাতেমা নাসরিন সীমা।

এছাড়া পৌর মহিলা বিএনপির নতুন কমিটিতে রয়েছেন-সভানেত্রী: ফারজানা সাম্মি ফ্লোরা, সিনিয়র সহ-সভানেত্রী মোসাঃ মাকসুদা, সাধারণ সম্পাদক: মনি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক: জুলিয়া নাসরিন রেহেনা, সাংগঠনিক সম্পাদক লাইজু।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী নার্গিস জামান এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তার।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান পারভেজ প্রমুখ।

সম্মেলন উপলক্ষে পুরো অডিটোরিয়াম বিএনপি এবং মহিলা দলের ব্যানার, ফেস্টুনে সজ্জিত ছিল। তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!