খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা

খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় সোসাইটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, “খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। নবনির্বাচিত কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে আরও অগ্রগতি আনবে বলে আশা করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও মোঃ তারেক আনাম সুমন।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও সোসাইটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১ নং ইউনিটের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, ২ নং ইউনিটের পরিচালক মোঃ মিজানুর রহমান, ৩ নং ইউনিটের পরিচালক প্রভাষক জিয়াউর রহমান, ৪ নং ইউনিটের পরিচালক মোঃ আসাদুজ্জামান সেলিম মাতুব্বর, ৫ নং ইউনিটের পরিচালক মোঃ মোতালেব হাওলাদার মতিনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!