পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের চা-পায় নির্মাণ শ্রমিক নি’হ’ত | আপন নিউজ

সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের চা-পায় নির্মাণ শ্রমিক নি’হ’ত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের চা-পায় নির্মাণ শ্রমিক নি’হ’ত

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতু সংলগ্ন স্থানে সাকুরা পরিবহন বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে।

জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে শুভ হাওলাদার চুনাখালী সেতু সংলগ্ন একটি বাড়ীতে নির্মাণ কাজ করছিল। দুপুরে বালু আনতে সড়কের পাশে যায়। এ সময় কুয়াকাটাগামী সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্তুপ করা বালুর ওপরে পড়ে যায়। এতে ওই নির্মাণ শ্রমিক শুভ গাড়ীর নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক নিহত হয়। প্রায় দের ঘন্টা চেষ্টা চালিয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন নির্মাণ শ্রমিকদের মরদেহ উদ্ধার করে। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষনা করেছেন।

নিহত শুভ হাওলাদারের শ্যালক বিধান গাইন বলেন, শুভ হাওলাদার চুনাখালী সেতু সংলগ্ন স্থানে একটি বাড়ীতে নির্মাণ শ্রমিকের কাজ করতো। সড়কের পাশে রাখা বালু আনতে গেলে সাকুরা পরিবহন গাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, শুভকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!