রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সাথে বিএনপির মতবিনিময়

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সাথে বিএনপির মতবিনিময়

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিম প্রধান মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার।

লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ রিপন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম গাজীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্যাদা, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভা আগে ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করে নেন মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী।

এ সময় লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, “বিএনপি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে সবসময় কাজ করতে চায়। জনগণের অধিকার ও ব্যবসায়ীদের স্বার্থই বিএনপির অঙ্গীকার।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!