আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

আমতলী প্রতিনিধিঃ “আভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী, মাছের পোনা বিতরন ও আলোচনা সভা।

সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ, ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, বাসস জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খাঁন, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি হুমায়ুন কবির তালুকদার প্রমুখ। সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!