গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অ’নি’য়ম; ডিলার আ’ট’ক | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অ’নি’য়ম; ডিলার আ’ট’ক

গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অ’নি’য়ম; ডিলার আ’ট’ক

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন-রতনদী তালতলী ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার ও শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা এবং তার সহোদর গণ অধিকার পরিষদের ৯ নম্বর ওয়ার্ড আহ্বায়ক দাদন মিয়া। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার নিজহাওলা গ্রামে এ অনিয়মের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রতনদী তালতলী ইউনিয়নের ৮ ও ৪ নম্বর ওয়ার্ডের ফেয়ার প্রাইজ ডিলার সাগর হোসেন দুদা প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ৩০ কেজি চালের বিপরীতে ৪৫০ টাকা আদায় করলেও সরবরাহ করেছেন মাত্র ২৬ কেজি ৫০০ গ্রাম চাল। এছাড়া নতুন কার্ড করে দেওয়ার নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করেছেন তিনি। ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দ ছিল ১২ টন ৩০ কেজি চাল। এর মধ্যে মাত্র ৫২ জনকে চাল বিতরণের পরই অনিয়মটি সামনে আসে। স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করলে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন রঞ্জন জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “আমি গলাচিপার বাইরে রয়েছি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তার ডিলারশিপ বাতিল করা হবে।”এ বিষয়ে উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. নুর আলম বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, “অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।”গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!