কলাপাড়ায় দিনদুপুরে মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ছি’ন’তা’ই | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ায় দিনদুপুরে মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ছি’ন’তা’ই

কলাপাড়ায় দিনদুপুরে মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ছি’ন’তা’ই

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় দিন দুপুরে প্রকাশ্যে হতদরিদ্র এক মহিলার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নিলুফা বেগম জানান, কয়েকদিন আগে তিনি একটি এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের টাকা চেকের মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করে বের হওয়ার সাথে সাথেই কালো টি-শার্ট পরিহিত এক যুবক হঠাৎ তার হাত থেকে টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিলুফা বেগম কলাপাড়া উপজেলার চাকায়ইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের শ্রমিক মো. দুলাল সিকদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার সাথে সাথেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই ছিনতাইকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!