কলাপাড়ায় তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে জীবিত উ’দ্ধা’র, নি’খোঁ:জ ৫ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে জীবিত উ’দ্ধা’র, নি’খোঁ:জ ৫

কলাপাড়ায় তিন দিন সাগরে ভেসে থাকা ১৫ জেলে জীবিত উ’দ্ধা’র, নি’খোঁ:জ ৫

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় বঙ্গোপসাগরে তিন দিন দুই রাত ভেসে থাকার পর ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি উপকূল থেকে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন-মোঃ নুরুল হাসান (২৫), মোঃ মোরশেদ (২০), বাদশা মাঝি (৩২), আবুল কাশেম (৪০), শেখ আপ (২২), তৌইদ ইসলাম (১৮), নুরুল আলম (৬০), আনিস (২৮), আনসার (২৭), ফয়সাল (২৮), মোঃ হেলাল (২২), আলী (২৬), কবির (৪৫), সোহেল (৪০) ও সাজ্জাদ (২২)। তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহার্গণা গ্রামে।

তবে এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তারা হলেন- রাহান, রিয়াজ উদ্দিন, আবু তাহের, শাহাবুদ্দিন ও কামাল।

বাদশা মাঝি জানান, গত ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে মোট ২০ জন জেলে মাছ ধরতে সমুদ্রে যায়। এসময় প্রবল ঝড়ো বাতাসে তাদের মাছ ধরা ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির পর সবাই সাগরে ভেসে থাকেন। তিন দিন দুই রাত ভেসে থাকার পর ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের জেলে মোঃ শহিদ হাওলাদার তাদের দেখতে পান। পরে তিনি নিজের ট্রলারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

শহিদ হাওলাদার বলেন, “প্রতিদিনের মতো আমরা কয়েকজন সাগরে মাছ ধরতে যাই। হঠাৎ দেখি কয়েকজন জেলে ভাসছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা দেখা দিলেও সবাই আশঙ্কামুক্ত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!