রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাসাসহ তিনটি বাসায় ডা’কা’তি

কলাপাড়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাসাসহ তিনটি বাসায় ডা’কা’তি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদল নেতা ও মহিপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনসহ তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতরা মিলনের বাসা থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও অন্যান্য মালামালসহ মোট আনুমানিক ২২ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। একই রাতে ডাকাতরা আবুল হোসেন খানের বাড়ি থেকে ছয় আনা স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকা এবং মহিউদ্দিনের বাড়ি থেকে আট আনা স্বর্ণালংকার ও ২৫’শ টাকা নিয়ে যায়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্বেচ্ছাসেবকদল নেতা আতিকুর রহমান মিলন জানান, “আমি ঢাকায় অবস্থান করছি। পরিবারও বাড়িতে ছিল না। এই সুযোগে আমার বাড়িতে ডাকাতি হয়েছে।”

এ বিষয়ে মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদ হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!