বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ
গলাচিপায় ফেয়ার কার্ড চাল ওজনে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

গলাচিপায় ফেয়ার কার্ড চাল ওজনে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ফের ফেয়ার প্রাইস কার্ডের ডিলার চাল ওজনে কম দেওয়ায় পানপট্টি ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল বশার ও পানপট্টি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জ্যোৎস্না আক্তারকে সেনাবাহিনী আটক করে। পরে আটক দুই ডিলারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর টহল টিমের অভিযানে পানপট্টি ইউনিয়নের আবুল বশার ও জ্যোৎস্না আক্তারকে ফেয়ার প্রাইজের চালে ওজনে কম দেওয়ায় গলাচিপা থানায় নিয়ে যান। পরে আটককৃতদের তাদের নিজ নিজ ডিলার পয়েন্ট পানপট্টিতে নেওয়া হয়। ওই পয়েন্টে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়দের অভিযোগ, ডিলররা কার্ডধারীদের নির্ধারিত পরিমাণের চাল না দিয়ে কম দিচ্ছিলেন এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।

এ বিষয়ে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ন্যায্যমূল্যের পণ্য সঠিকভাবে বিতরণ না করলে বা কোনো অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও গলাচিপা উপজেলার চিকনিকান্দি ও রতনদি তালতলী ইউনিয়ন দুই ডিলারকে অনিয়মের অভিযোগে গ্রেফতার করে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!