রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ধ-র্ষ’ণ শেষে হ-ত্যা করে ফেলবে বলে বাবার অভিযোগ; ৮ দিনেও উ’দ্ধা’র হয়নি কলেজ ছাত্রী

ধ-র্ষ’ণ শেষে হ-ত্যা করে ফেলবে বলে বাবার অভিযোগ; ৮ দিনেও উ’দ্ধা’র হয়নি কলেজ ছাত্রী

আমতলী প্রতিনিধিঃ অপহরণের ৮ দিনেও অপরূতা কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বাবার অভিযোগ ধর্ষণ শেষে তার মেয়েকে অপহরণকারী বাদল মন্ডল (২০) ও তার সহযোগীরা হত্যা করে ফেলবে। মঙ্গলবার অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে অপরূতাকে উদ্ধারের দাবী জানিয়েছেন তিনি।

জানাগেছে, উপজেলার উত্তর টেপুড়া গ্রামের কলেজ পড়–য়া এক ছাত্রীকে প্রায়ই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্দ হয় বখাটে বাদল মন্ডল। গত ১৮ আগষ্ট সকালে বাদল মন্ডল ও তার সহযোগী সমির নেপ্তি ও সবুজ হাওলাদারসহ ৫/৬ জনে ওই ছাত্রীকে বাড়ী থেকে মোটর সাইকেলে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরিবার বাঁধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখায়। এ ঘটনায় ছাত্রীর বাবা আমতলী থানায় ওইদিনই সাধারণ ডায়েরী করেছেন। কিন্তু পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। নিরুপায় হয়ে ছাত্রীর বাবা গত রবিবার আমতলী থানায় বাদল মন্ডলকে প্রধান আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপরূতাকে উদ্ধার করতে পারেনি। বাবার অভিযোগ তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে ফেলবে। মেয়ের দুচিন্তায় পরিবার দিশেহারা হয়ে পরেছেন। দ্রুত অপরূতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তিনি।

অপরূতার বাবা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল, সমির নেপ্তি, সবুজ হাওলাদার ও তার সহযোগীরা প্রকাশ্যে দিবালোকে অস্ত্র ঠেকিয়ে জোরপুর্বক তুলে নিয়ে গেছে। আমি ও আমার স্ত্রী বাঁধা দিলে আমাদের মারধর করেছে। আমার মেয়েকে বাদল মন্ডল ও তার সহযোগীরা ধর্ষণ শেষে হত্যা করে ফেলবে। দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবী জানান তিনি।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপরূতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!