রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
নুরুল হক নুরের ওপর হা/ম/লা/র প্রতিবাদে গলাচিপায় মশাল মি/ছি/ল

নুরুল হক নুরের ওপর হা/ম/লা/র প্রতিবাদে গলাচিপায় মশাল মি/ছি/ল

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল ও সদস্য সচিব আবুল হোসেন।

বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ নুরুল হকের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অন্তর্বর্তীকালীন এনজিও সরকার তাকে রক্তাক্ত করেছে। তারা উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে নুর রাজপথে আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন সম্ভব হয়েছে। বক্তারা আরও দাবি করেন, সাত দিনের মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!