আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য, ধানখালীতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সম্পন্ন | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য, ধানখালীতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সম্পন্ন

আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য, ধানখালীতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সম্পন্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমিন অভি। প্রধান বক্তা ছিলেন ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আলমগীর হাওলাদার।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শাহীন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাফিজুর রহমান পিন্টু গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, মোঃ আল আমিন খান, মোঃ মুছা, মোঃ সজিব মুন্সী, মোঃ রেজাউল করিম শামিম প্রমুখ।

সভাপতিত্ব করেন ধানখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মৃধা।

সম্মেলন শেষে তিনটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়। ৪ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ আমিনুল সর্দার, সহ-সভাপতি মাহতাব মাহতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ মুন্সী। ৫ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ সুজন মোল্লা, সহ-সভাপতি উজ্জ্বল খান, সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলহাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শিমুল প্যাদা। ৬ নং ওয়ার্ড কমিটি: সভাপতি মোঃ তৌহিদুর ইসলাম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর মীর, সাধারণ সম্পাদক মোঃ রাসেল চৌকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিরন হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বাদল মৃধা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!