করোনা; কলাপাড়ায় ৯ ব্যবসায়ীর জরিমানা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
করোনা; কলাপাড়ায় ৯ ব্যবসায়ীর জরিমানা

করোনা; কলাপাড়ায় ৯ ব্যবসায়ীর জরিমানা

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অভিযোগে ৯ ব্যবসায়ীকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেমবার শেষ বিকলে উপজেলার আলীপুর বাজারের আটটি মুদি দোকানীকে ২৫ হাজার ৫০০ ও হাজীপুরের কবির স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্য মূল্যের তালিকায় গড়মিল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। অভিযান চলাকালীন সময় ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনার প্রভাবকে কাজে লাগিয়ে গত তিনদিন ধরে এক শ্রেণির ব্যবসায়ীরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন তৎপর রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!