কলাপাড়ায় বিপুল পরিমাণ অ/বৈ/ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জ/ব্দ | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় বিপুল পরিমাণ অ/বৈ/ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জ/ব্দ

কলাপাড়ায় বিপুল পরিমাণ অ/বৈ/ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জ/ব্দ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩ শ’ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কলাবাজার এলাকার তিনটি গোডাউন থেকে এসব জাল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত জালগুলো কলাপাড়া ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!